ভোলার লালমোহনে আ. লীগের চেয়ারম্যান
ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বুধবার রাতে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জাকির হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গিয়াস উদ্দিন আহমেদ (আনারস) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৯৩৩ ভোট।
তার নিকটতম ভোট পেয়েছেন বিএনপি সমর্থিত মো. সফিকুল ইসলাম বাবুল (কাপ পিরিচ)। তিনি পেয়েছেন ৬ হাজার ২০০ ভোট।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ফকরুল আলম (উড়োজাহাজ)। তিনি ৫৪ হাজার ৪৫৬ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী হেলাল উদ্দিন ইমু (তালা) পেয়েছেন ১৮ হাজার ৮০৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাছুমা বেগম(প্রতীক-হাঁস)। তিনি পেয়েছেন ৪০ হাজার ৬২১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী সাবিনা ইয়াসমিন (প্রতীক-প্রজাপতি) পেয়েছেন ২৯ হাজার ৫৯৫ ভোট।
বুধবার বেলা ১২টার মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিভিন্ন অভিযোগে নির্বাচন বয়কটের ঘোষণা দেন।
নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল এক লাখ ৮০ হাজার ৫১৮ জন।
