২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের তারাগঞ্জে চেয়ারম্যান নির্দলীয়

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নির্দলীয় প্রার্থী আনিসুর রহমান লিটন জয়ী হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 10:41 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

বুধবার রাতে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা ফল ঘোষণা করেন।

দোয়াত-কলম প্রতীক নিয়ে লিটন পেয়েছেন ২৫,৯০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের  শামসুল কাদের সরকার মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৬,৮৯২ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টির আতাউর রহমান ১৯১৪৬ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্দলীয় মাহমুদা আক্তার ২৪৬৬৭ ভোট পেয়ে জয়ী হন।