কুষ্টিয়ার ভেড়ামারায় চেয়ারম্যান বিএনপির
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী মো. তৌহিদুল ইসলাম আলম জয়ী হয়েছেন।
বুধবার রাতে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ফল ঘোষণা করেন।
দোয়াত-কলম প্রতীক নিয়ে তৌহিদুল ইসলাম পেয়েছেন ৩৮,২৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আবু বককার সিদ্দীক আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৫,১২৬ ভোট।
