২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দুয়ায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, পুলিশের গুলি

নেত্রকোনার কেন্দুয়া পিজাহাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 05:06 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

এতে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে পিজাহাতি গ্রামের সুমন, তরুণ ভুইয়া, মোসলেম, ফেরদৌস সরকার, রুবেল ও তরণ শীলকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান, কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাইফুল ইসলাম জয়।

বাকীদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোট চলাকালীন সময়ে এ ঘটনা হয় বলে জানায় পুলিশ।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

কেন্দুয়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, কেন্দ্র এলাকায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আসাদুল হক ভুইয়ার সমর্থকদের সাথে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন ভুইয়া দুলালের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে তারা সংঘর্ষ লিপ্ত হয়।

“এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

“পরিস্থিতি বর্তমানে  শান্ত রয়েছে।”

এর আগে দুপুরে একই উপজেলার কাওড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেভোট ছিনতাই ঠেকাতে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।