মিরপুরে নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ড
রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি নির্মাণাধীন ভবনের আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার্ ইয়াসমিন বলেন, পোশাক কারখানায় আগুন লাগার খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনারস্থলে যায়।
দুটি ইউনিট কাজ করলেও তিনটি ইউনিট ফিরে আসে বলে তিনি জানান।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কিশোর শীল বলেন, পোশাক কারখানার পাশে এক নির্মাণাধীন ভবনের ছয় তলার একটি কক্ষে থেকে ধোঁয়া আসছিল।
পাশে ‘সফট টেক্স’ নামে একটি পোশাক কারখানা থাকায় সকলে ভেবেছিল ওই কারখানায় আগুন লাগে। তাই পোশাক শ্রমিকদের মধ্যে আতংক ছড়ালেও কোন ধরণের দুর্ঘটনা ঘটেনি বলেন কিশোর।
তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস।
