নির্বাচনের প্রচার নিয়ে কুমারখালীতে সংর্ঘষ
আসন্ন উপজেলা নির্বাচনে প্রচারকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সোমবার মধ্যরাতে উপজেলার চাউলকোটা ও কাঠাডাঙ্গী গ্রামে আব্দুল মান্নান খান ও আনসার প্রামানিকের লোকদের মধ্যে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় তাঁতীদের কাপড় বোনার যন্ত্রসহ প্রায় ১৫টি বাড়িতে ভাংচুর চালানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহত চার জনকে আমাদের এখানে ভর্তি করা হয়েছে। বাকি ছয় জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”
চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মান্নান খান এবং বিএনপি সমর্থক আনসার প্রামাণিক নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করছেন।
আনসার প্রামানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটিকমের কাছে দাবি করেন, “আমার পক্ষে ভোট চাওয়ায় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থীর নিদের্শে তার সর্মথকরা এই হামলা চালিয়েছে।”
তবে, এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কুমারখালী থানার ওসি সালেকুজ্জামান জানান, ওই সময় পুলিশ উপস্থিত ছিল না, খবর পেয়ে ঘটনাস্থলে যায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তেমন কিছু না দুই পক্ষের মধ্যে একটু সংর্ঘষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে।”
