২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া সদর উপজেলায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কুষ্টিয়া প্রতিনিধি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 02:25 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

নিহত আসাদুর জামান শাওন (২৪) উপজেলার বাড়াদি গ্রামের প্রয়াত আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) খন্দকার লাবণী জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়াদি গ্রামের বটতলা মাঠ থেকে শাওনের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পারিবারের বরাত দিয়ে এএসপি লাবণী জানান, সোমবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি শাওন। এলাকাবাসী সকালে মাঠে তার লাশ দেখে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় ওই গ্রামের বাসিন্দা উকিল মণ্ডলকে (৬০) আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।