২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূরজাহানের উপর হামলায় আরেকজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ সদস্য নূরজাহানের উপর হামলার মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 05:28 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার রাতে গ্রেপ্তার বাইরুল ইসলাম (৩৫) মোবারকপুর ইউনিয়নের কান্তিনগর গ্রামের পেশকার মিয়ার ছেলে।

শিবগঞ্জ থানার এসআই মোহাম্মদ আলী জানান, রোববার রাত দেড়টার দিকে শিবগঞ্জের চৌডালা রোড এলাকা থেকে এ হামলার মামলায় এজাহারভুক্ত ৯ নম্বর আসামি বাইরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

নূরজাহানের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

গত ২২ জানুয়ারি কানসাট থেকে বাসযোগে মোবরকপুরে নিজের বাড়ি যাওয়ার সময় সন্ধ্যায় ধুপপুকুর এলাকায় বাস থেকে নামিয়ে আওয়ামী লীগ নেত্রী নূরজাহানকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। তারা তার হাত-পায়ের রগ কেটে দেয়।

বর্তমানে তিনি ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।