২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি পরিচয়ে রাবি শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, আটক ১

গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 03:56 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

মতিহার থানার ওসি রেজাউল করিম জানান, আটক উজ্জ্বল হোসেন (২৫) রাজশাহীর বোয়ালিয়া থানার দড়িখড়বোনা এলাকার গোলাম মোস্তফার ছেলে।

পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুর জামান বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে ঢোকার সময় দুটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে ডিবি পরিচয় দিয়ে অপহরণের চেষ্টা করে বলে জানান ওসি।

“এ সময় ওই শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মোটরসাইকেল আরোহী যুবকদের আটকে মারধর করে। এর মধ্যে এক যুবক পালিয়ে যায়।”

পরে খবর পেয়ে পুলিশ উজ্জ্বলকে আটক করে মোটরসাইকেলসহ থানায় নিয়ে যায় বলে জানান ওসি।

তিনি জানান, উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।