গাজীপুর প্রেসক্লাবে নতুন কমিটি নির্বাচিত
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হয়েছে।
রোববার এ নির্বাচনে মোঃ মুজিবুর রহমান সভাপতি এবং এম. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রেসক্লাব ভবনে ভোটগ্রহণ করা হয় এবং বিকেলে নির্বাচন কমিশনার শরীফ আহমেদ শামীম ফলাফল ঘোষণা করেন। এ সময় গাজীপুরের এনডিসি মোঃ সাজিদ আনোয়ার উপস্থিত ছিলেন।
কার্য নির্বাহী পরিষদে অন্য নির্বাচিতরা হলেন, সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, কোষাধ্যক্ষ এসএম রিপন শাহ, প্রচার প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক লাবিব উদ্দিন, সদস্যরা হলেন মোঃ খায়রুল ইসলাম, মোঃ মাজহারুল ইসলাম মাসুম, অধ্যাপক আমজাদ হোসেন, মোঃ আমিনুল ইসলাম, হাসমত আলী, আলমগীর হোসেন ও সারওয়ার হোসেন।
