২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মস্থলে অনুপস্থিত: ৭ চিকিৎসক বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিত থাকায় বিভিন্ন পর্যায়ের স্বাস্থকেন্দ্রের সাত চিকিত্সককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 07:40 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার এক সরকারি তথ্য বিবরণীতে এতথ্য জানানো হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন- ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) সৈয়দ আহমান তৌহিদ, জুনিয়র কনসালটেন্ট (চক্ষু) জানে আলম মৃধা ও জরুরি চিকিৎক সাখাওয়াত হোসাইন।

উপজেলার বোয়াইল ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন জান্নাতুল ফেরদৌসী, কুশুরা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন রুমানা আক্তার, গাংগুটিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার নাজমুন নাহার ও বেলিশ্বর উপ-স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার জেরিন জিন্দিয়া হোসেন।

তথ্য বিবরণীতে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের যুগ্মসচিব বাসুদের গাঙ্গুলী ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহনেওয়াজ স্বাস্থ্যকেন্দ্রগুলো পরিদর্শনে গিয়ে ওই চিকিৎসকদের কর্মস্থলে পাননি। তাই তাদের সাময়িকভাবে বহিস্কার করা হয়।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর একই কারণে আগেও ১১ জন চিকিত্সককে বরখাস্ত করা হয়।