২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় ২ শিশু দগ্ধ, এক জনের মৃত্যু

নারায়ণগঞ্জ সদরে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছে তার ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 05:38 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার দুপুরে ফতুল্লার দক্ষিণ সেহাচর এলাকায় মৃত মো. রাকিব (৫) ওই এলাকার আব্দুল আজিজের ছেলে।

আব্দুল আজিজের আরেক ছেলে গুরুতর দগ্ধ রায়হানকে (৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, বেলা ২টার দিকে আব্দুল আজিজের ঘরে আগুন ধরে। কিছুক্ষণের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরের আসবাবপত্রও পুড়ে যায়।

এতে দগ্ধ হয় তার দুই শিশুপুত্র রাকিব ও রায়হান। শহরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাকিবকে মৃত ঘোষণা করেন।

শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৈদ্যুতিক গোলযোগ থেকে থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।