২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে নারী ও শিশুসহ আটক ৪৩

অবৈধ উপায়ে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ ৪৩ জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 07:47 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পুটখালি সীমান্তের চরের মাঠ থেকে তাদের আটক  করা হয় বলে বিজিবি জানিয়েছে।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি কোম্পানী কমান্ডার সুবেদার শামছুর রহমান জানান, আটকদের মধ্যে ২৭ জন পুরুষ, ১২ জন নারী ও চারটি শিশু রয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দালালরা অবৈধ উপায় মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচার করছে এমন খবর পেয়ে বিজিবি টহলদল অভিযান চালায়।

তবে তাদের সঙ্গে থাকা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সুবেদার শামছুর জানান, আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি পরিদর্শক মোশারফ হোসেন জানান, এরা অবৈধ উপায়ে ভারতে যেতে ঢাকা, ফরিদপুর, নড়াইল, যশোর, গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থান থেকে আসে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পোর্ট থানায় একটি মামলা হয়েছে।