২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি ঘরে অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 03:59 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শনিবার দুপুরে শহরের তিতাসপাড়ায় এ অগ্নিকাণ্ডে স্থানীয় কামাল মিয়ার ছেলে ইয়ামিন মিয়া (৩) মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তাপস চন্দ্র ঘোষ জানান,বৈদ্যুতিক ত্রুটি থেকে ঘরের টিনে আগুন ধরে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা শিশুটি পুড়ে মারা গেছে।

কামাল মিয়া বলেন, “বেলা ১২টার দিকে তার টিনের ঘরে আগুন লাগে। এর সময় ৩ বছর বয়সী ছেলে ইয়ামিন ঘরে ঘুমিয়ে ছিল। ঘরে আর কেউ ছিল না।

“ধোঁয়া দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘুমিয়ে থাকা ইয়ামিন পুড়ে মারা যায়।”