চট্টগ্রামে পুড়েছে ১৫ আড়ত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি বাজারে আগুন লেগে পুড়ে গেছে বিভিন্ন পণ্যের ১৫টি আড়ত।
তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর শাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ১টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূচনা হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ১১টি মাছের, তিনটি চায়ের, একটি চামড়ার আড়ত ও একটি পুরনো তেলের দোকান পুড়ে গেছে বলেও জানান তিনি।
