২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে একটি বাড়িতে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়েছে ছয় বছরের এক শিশু।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 01:30 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সৈয়দ আজহারুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ভান্নারা এলাকায় কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান পোশাক শ্রমিক ময়না বেগমের সন্তান। শিশু সন্তান ও মাকে নিয়ে ওই বাড়ির একটি ঘরে ভাড়া থাকতেন ময়না।

মা ও মেয়ে দুজনই স্থানীয় ‘হাজী ইসলাম উদ্দিন গার্মেন্টে’ কাজ করেন। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামে।

আগুন লাগার এক ঘণ্টার মধ্যেই এলাকাবাসী তা নিভিয়ে ফেলে বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই আজহারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসী দ্রুত আগুন নিভিয়ে ফেললেও তার আগেই ওই বাড়ির তিনটি ঘর পুড়ে যায়। এর একটি ঘরে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে কাজে গিয়েছিলেন ময়না বেগম ও তার মা।

আগুন নেভার পর ওই ঘর থেকে মেহেদীর দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

ফায়ার সার্ভিস কর্মকর্তা অপূর্ব বল জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই বাড়িতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।