২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ার আগুনে পুড়লো ১০ কাঁচাবাড়ি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আগুনে পুড়ে গেছে ১০টি কাঁচাবাড়ি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 10:57 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শুক্রবার বিকালে সাতকানিয়া উপজেলার বরুণ এলাকায় শট সার্কিট থেকে এ আগুন লাগে বলে জানায় দমকল বাহিনী।

দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে কয়েকজন মালিকের মোট ৮৩ কক্ষের ১০টি কাঁচা বাড়ি পুড়ে গেছে। এতে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।”

দমকল বাহিনীর কর্মীরা রাত সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগেছে বলে অনুসন্ধানে জানা গেছে।