২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েটে আন্তর্জাতিক ‘ইআইসিটি’ সম্মেলন শুরু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)  প্রথমবারের মতো ‘ইলেকট্রিক্যাল ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, ইআইসিটি, আন্তার্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 08:45 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বিকালে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষদের ডীন প্রফেসর ড. মো. নুরুন্নবী মোল্লা।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সম্মেলনের অর্গানাইজিং চেয়ারম্যান প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া।

কী-নোট সেশনে পেপার উপস্থাপন করেন প্রফেসর ড. এম রেজওয়ান খান এবং প্রফেসর ড. সুবীর কুমার সরকার।

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের আয়োজনে কুয়েট ক্যাম্পাসে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবারেও দেশ-বিদেশের গবেষক ও অধ্যাপকরা চারটি নোট উপস্থাপন করবেন।

এছাড়াও তিনদিনে বিশ্বের ১৪টি দেশ থেকে বাছাইকৃত ১০৬টি টেকনিক্যাল পেপার উপস্থাপন করা হবে। এর মধ্যে সেরা তিনটিকে পুরস্কৃত করা হবে বলে আয়োজকরা জানান।