২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পর্যটককে তুলে নিয়ে মারধর, আটক ৪

কক্সবাজারে বেড়াতে আসা মাদারীপুরের চার যুবককে অপহরণ করে মারধর করেছে একদল দুর্বৃত্ত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 05:52 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

পরে পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত অভিযোগে চার ব্যক্তিকে আটক করে।

মঙ্গলবার রাত ১১টার দিকে তারা অপহরণের শিকার হন এবং ভোররাতে তাদের উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে ২ রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়।

আহতরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুরের রঞ্জু হাওলাদার (২২), সাদ্দাম হাওলাদার (২২), সম্রাট বেপারী (২২), মোস্তফাপুরের আবদুল্লাহ (২৫)। তাদের কক্সবাজার সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

আটকরা হলেন কক্সবাজার সদরের জানারঘোনা এলাকার আরমানুল করিম (৩২), হাফেজ আমান উল্লাহ (২৭), ওসমান সরওয়ার রানা (২৩) ও নুর মোহাম্মদ (২৮)।

কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১ টার দিকে ৪ পর্যটক কক্সবাজার বাস টার্মিনাল থেকে লিংক রোড এলাকায় যাওয়ার কালে পাওয়ার হাউস সংলগ্ন মেডিকেল কলেজ (নির্মিণাধিন) এলাকায় সংঘবদ্ধ একদল ছিনতাইকারী অপহরণ করে। বিষয়টি জানার পর পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালায়। এসময় আহত ৪ পর্যটককে উদ্ধার করা হয়েছে। অভিযানকালে অন্যান্যরা পালিয়ে হেলেও ৪ জন আটক করা হয়েছে। ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় রঞ্জু হাওলাদার বাদি করেছে মামলা করা হয়েছে। অস্ত্র ও ডাকাতির আইনে মামলা রেকর্ড করা হয়েছে।

তিনি জানান, অভিযান চালাকালিন স্থানীয় জনতার মারধরে আটক আরমানুল করিমও আহত হয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।