ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নগরকান্দা থানার এসআই আবুল কালাম আজাদ জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভবুকদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলা সদরের চৌধুরীকান্দা গ্রামের মো. শাহিন (৩৫) ও তার চাচাতো ভাই মো. ইসমাইল হোসেন (৪০)।
সকালের দিকে মোটরসাইকেলে করে তারা ফরিদপুরের দিকে আসছিলেন। আর ট্রাকটি যাচ্ছিল বরিশালে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কে একটি ‘নছিমনকে’ পাশ কাটানোর সময় ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে শাহিন ও ইসমাইল ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
