২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে দূষণের দায়ে জরিমানা ২৬ লাখ টাকা

দূষণের দায়ে নারায়ণগঞ্জে দুটি ডাইং কারখানা বন্ধ এবং অপর পাঁচটিকে ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 10:27 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

মঙ্গলবার কারখানার মালিক ও তাদের প্রতিনিধিদের পরিবেশ অধিদপ্তরের ঢাকায় প্রধান কার্যালয়ে তলব করে অদিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর দণ্ডের কথা জানান।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পরিচালক (এনফোর্সমেন্ট) হাফিজুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপিএত একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ ছাড়পত্র নবায়ন না করে এবং নিয়মিতভাবে তরল বর্জ্যরে নমুনা বিশ্লেষণের ফলাফল দাখিল না করাসহ পরিবেশ দূষণমূলক বিভিন্ন কাজের অভিযোগে রূপগঞ্জ উপজেলার ইউনুছ ফাইন পেপার মিলস লিমিটেডকে ১২ লাখ, ফতুল্লার ইদ্রাকপুর চাঁদ ডাইং অ্যান্ড প্রসেসিং মিলসকে ৪ লাখ, ঢাকা টেক্সটাইলকে ৪ লাখ, সালেহীন ডাইংকে ৪ লাখ ও হাজী রসুল ডাইংকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মালিক ও তাদের প্রতিনিধিকে আগামী ৩ মাসের মধ্যে ইটিপি স্থাপনের নির্দেশ দেয়া হয়।

এই সময়ের মধ্যে ইটিপি স্থাপনে ব্যর্থ হলে কারখানা বন্ধ করে দেয়া হবে বলে তাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়।

এছাড়া ভবিষ্যতে ইটিপি নির্মাণ সম্ভব হবে না বিধায় জোবায়ের ডাইং ও লেমন ডাইং নামক কারখানা দুটিকে বন্ধ করে দেয়া হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।