২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিষ্ণু মূর্তি উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 03:52 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচগাছি গ্রামের একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল।

ওসি আবু হেনা মোস্তফা কামাল বলেন,“স্থানীয়রা ওই পুকুরে মাছ ধরতে গিয়ে মূর্তিটি পেয়ে তুলে আনে।

“পরে খবর পেয়ে সেখান থেকে পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।”

চার ফুট দৈর্ঘ্য ও ২১ ইঞ্চি প্রস্থ কালো পাথরের বিষ্ণু মূর্তির ওজন ৯৩ কেজি।

মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে পুকুরে লুকিয়ে রাখা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মূর্তিটি প্রত্নতত্ব বিভাগের কোন যাদুঘরে হস্থান্তরের প্রক্রিয়া চলছে বলেও ওসি জানান।