সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ আটক ৪
সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিলিসহ চারজনকে আটক করেছে র্যাব।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঢাকা রোডে এস আই বাস কাউন্টারে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-রাজশাহীর চারঘাট থানার আলাউদ্দিন (২৫), হামিদা খাতুন (৬০), নাজমা খাতুন (৪৫) ও পুঠিয়া থানার শারমিন খাতুন (২৫)।
র্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার এএসপি অশোক কুমার পাল জানান, অভিযান চালিয়ে দুইশ’ ৮৮ বোতল ফেনসিডিলসহ এদের আটক করা হয়। বাসে করে এগুলো ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছিল।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।
