২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপা নেতা হাসানের দাফন সম্পন্ন

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দলের গাজীপুর মহানগর আহবায়ক কাজী মাহমুদ হাসানের দাপন সম্পন্ন হয়েছে গাজীপুর শহরে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 10:43 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শুক্রবার বিকালে ছায়াবিথীর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টে প্রথম জানাজা ও বিকালে গাজীপুরের রাজবাড়ি মাঠে দ্বিতীয় জানাজা হয় অবসরপ্রাপ্ত এই ব্রিগেডিয়ার জেনারেলের।

মঙ্গলবার রাতে গাজীপুর শহরে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এমএ মান্নান, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, সাংসদ জাহিদ আহসান রাসেল, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার প্রমুখ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে যান।

গাজীপুর নগরীর নীলেরপাড়া এলাকায় ছায়া গার্ডেনে তার কুলখানি উপলক্ষে শুক্রবার বিকালে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানান।