২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পুলিশ নিহতের মামলায় গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ডাকাতের কোপে পুলিশ কনস্টেবল আব্দুল মালেক (৩০) নিহতের ঘটনায় দুইজনতে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 09:56 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

এ হত্যায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার বিকালে সাত দিনের রিমান্ড চেয়ে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেপ্তাকৃত শাহ জালাল ও শাহাবুদ্দিনকে হাজির করা হয়।

আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের কারাগে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন গজারিয়া থানার ওসি মামুনুর রশীদ।

তিনি জানান, এ ঘটনায় বুধবার গভীর রাতে গজারিয়া থানায় এসআই অজয় কুমার পালের করা মামলা করেন।

এর আগে সোনারগাঁও থেকে শাহ জালাল (২২) ও গজারিয়া থেকে শাহাবুদ্দিনকে (৫০) আটক করা হয়।

পরে মামলায় তাদেরসহ ৭/৮ জনকে আসামি করা হয়েছে।

মূল হত্যাকারীদের সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

গত মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে ডাকাতদের সঙ্গে টহলরত নৌ-পুলিশের গোলাগুলির সময় কনস্টেবল মো. আব্দুল মালেক (৩০) নিখোঁজ হন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে তার লাশ পাওয়া যায়।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, টহলরত নৌ-পুলিশ ডাকাতদের ধাওয়া করলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কনস্টেবল মালেক মেঘনায় ডুবে যান। পুলিশের ট্রলারে চার পুলিশ সদস্য ছিলেন।

পুলিশ ১০ রাউন্ড গুলি ছুড়েছে। ডাকাতরা গুলি চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। ইটপাটকেলে তিন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় আহত এএসআই প্রদীপ কুমার সরকার (৩১), কনস্টেবল মো. ইব্রাহিম (৩০) ও কনস্টেবল মো. শামীম (৩০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে এখন তারা আশঙ্কামুক্ত বলে সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন।

এদিকে আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে নিহত কনস্টেবলের পরিবারকে সরকারি অনুদানসহ সুযোগ-সুবিধা দেয়া প্রক্রিয়া চলছে বলে স্থানীয় পুলিশ জানায়।