শেরপুরের মাদ্রাসার ছাত্রীর ধর্ষক গাজীপুরে গ্রেপ্তার
শেরপুরের নকলা উপজেলার ছত্রকোণা মোফজ্জলীয়া দাখিল মাদ্রসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর ধর্ষক গাজীপুরের হোতাপাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ধর্ষক সোনালী মিয়াকে (২৮) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ধর্ষক সোনালী মিয়া ডাকাতিয়া কান্দা গ্রামের ইয়াদ আলীর ছেলে।
গত বছরের ৮ ডিসেম্বর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নকলা উপজেলার ডাকাতিয়া কান্দা গ্রামের ওই মাদ্রাসা ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করে অস্ত্রের মুখে ধর্ষণ করে সোনালী।
বৃহস্পতিবার দুপুরে শেরপুরের পুলিশ সুপার মো. মেহেদুল করিম তার কার্যালয়ে সাংবাদিকদের এ ধর্ষককে গ্রেপ্তারের কথা জানান।
ব্রিফিং তিনি জানান, গত ৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে ওই মাদ্রাসা ছাত্রী পরীক্ষা শেষে সোনালীর বাড়ির সামনে দিয়ে বাড়ি ফেরার সময় তাকে টেনে হিচড়ে নিয়ে যায়।
এ সময় ধর্ষকের বাবা তাকে বাধা দিলে তাকে থাপ্পর মেরে ছাত্রীটিকে ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় সোনালী।
মোবাইল ফোন ট্যাকিং করে গত বুধবার বিকেলে পলাতক ধর্ষক সোনালী মিয়াকে গাজীপুরের হোতাপাড়ার একটি বেকারি থেকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষিতা মাদ্রাসা ছাত্রীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায় বলে মামলার তদন্ত কর্মকর্তা নকলা থানার এসআই আল আমীন তালুকদার জানিয়েছেন।
ব্রিফিং-এর সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল মোহাম্মদ শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন।
