২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে পালাতে গিয়ে আসামির মৃত্যু

রাঙামাটি শহরের তবলছড়িতে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে এক আসামির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 12:50 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি ইমতিয়াজ জানান, নিহত জিয়াউল হক কমল বন্য প্রাণী আইনের মামলার একজন পরোয়ানাভুক্ত আসামি। তিনি আসামবস্তি এলাকার বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “রাত পৌনে ১২টার দিকে  পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে কাপ্তাই হ্রদে ঝাঁপ দেয় জিয়াউল। পরে পুলিশ তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পানিতে জাল ফেলে। রাত ৩টার দিকে উদ্ধার হয় তার মরদেহ।”

এরইমধ্যে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।