নওগাঁ সরকারি কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ
নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
বুধবার দুপুরে এ ঘটনায় দুজন আহত হয়েছে বলে জেলা ছাত্রলীগের নেতা জানিয়েছেন।
এ ঘটনায় ছাত্রলীগ নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক তারেক মাহমুদ ও পলেটেকনিক ইন্সিটিটিউট শাখার যুগ্ম-আহ্বায়য়ক মেহেদী হাসান আহত হন।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সরদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সমীর সূত্রধর জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে শর্টগানের সাত রাউন্ড গুলি ছোড়ে।
ঘটনার সত্যতা স্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম আজম জানান, গত মঙ্গলবার নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এই কমিটিতে বাদ পড়া কয়েকজন বুধবার বেলা আড়াইটার দিকে বেশ কিছু বহিরাগতদের সাথে নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকে নতুন কমিটির নেতারা ওপর হামলা চালালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
“এ সময় তারেক ও মেহেদী আহত হন।”
এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
