হাশেম খান-ইকবালের দুই পর্বের চিত্রপ্রদর্শনী
শিল্পী হাশেম খান ও মোহাম্মদ ইকবালের বাছাই করা চিত্রকর্ম নিয়ে রাজধানীর গ্যালারি টোয়েন্টিওয়ানে শুরু হচ্ছে দুই পর্বের প্রদর্শনী।
বুধবার ধানমন্ডির সাত মসজিদ রোডে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গ্যালারি টোয়েন্টিওয়ানের নির্বাহী পরিচালক শামীম সুব্রানা।
তিনি বলেন, প্রদর্শনীর প্রথম পর্বটি বৃহস্পতিবার বিকালে শুরু হয়ে চলবে ১ মার্চ পর্যন্ত।
আর ১৭ থেকে ২২ এপ্রিল পর্যন্ত প্রদর্শনীর দ্বিতীয় পর্ব ২য় হবে জাপানের গ্যালারি চাইয়ামাচি ওসাকায়, বলেন শামীম।
একুশে ও স্বাধীনতা পদক পাওয়া শিল্পী হাশেম খান দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ছিলেন।
প্রদর্শনীতে তার অ্যাক্রেলিক ক্যানভাস ও কাগজে আঁকা চিত্র প্রদর্শিত হবে।
আর চারুকলার সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল তৈলরঙ ক্যানভাস ও কাগজে আঁকা চিত্র স্থান পাবে প্রদর্শনীতে।
