সিঁড়িতে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর উত্তরখানে সিঁড়িতে পড়ে আহত এক শিশু হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার সকালে ১১টার দিকে উত্তরখান মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম মো. মহিন (৩)।
তার বাবা আলী হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, দ্বি-তলার সিঁড়িতে খেলার সময় পড়ে গিয়ে মারাত্মক আহত হয়।
হাসপাতালে আনার পর বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মহিন।
গাড়িচালক আলী হোসেনের একমাত্র সন্তান ছিল মহিন। তার গ্রামের বাড়ি গাজীপুরের সদর থানায়।
ঢামেক ফাঁড়ি পুলিশের নায়েক মো. আলীম বলেন, স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ নেয়ার আবেদন করেছেন।
