কক্সবাজারে জামায়াত নেতা আটক
নাশকতার অভিযোগে কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর আমিরকে পুলিশ আটক করেছে।
গোয়েন্দা পুলিশের (ডিবি)ওসি মনজুর আলম জানিয়েছেন, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের ‘হলিডে মোড়’ এলাকাথেকে আবু তাহের চৌধুরীকে (৪৫) আটক করা হয়।
মনজুর বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার হরতালের সমর্থনে নাশকতার পরিকল্পনা এবং এরআগে সংঘটিত নানা নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
এ সব বিষয়ে তাকেজিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও মনজুর জানান।
দশ ট্রাক অস্ত্র মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীরমৃত্যুদণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
