২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায়  প্রতিমা ভাংচুর, গ্রেপ্তার ১

নেত্রকোণার আটপাড়া উপজেলায় সরস্বতী প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 05:07 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

মঙ্গলবার রাতে উপজেলার ভরতোষী গ্রামে এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার পাপ্পু (১৭) ওই গ্রামের পুতুল মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।

আটপাড়া থানার ওসি সালেমুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভরতোষী  সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরস্বতী  পূজামণ্ডপে গান বাজানো নিয়ে পাপ্পু ও শরীফ নামে  আরেক যুবকের সঙ্গে পূজারীদের বাকবিতণ্ডা হয়।

পরে রাত সাড়ে ১১টার দিকে সরস্বতী প্রতিমা ভাংচুর হয়। এ সময় মণ্ডপে কোনো লোকজন ছিল না।

এ ব্যাপারে  দুপুরে পূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্র সরকার বাদী হয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন বলেও তিনি জানান।