ফরিদপুরে বিনামূল্যের সার্জারি ক্যাম্প
ফরিদপুরে শুরু হচ্ছে দশ দিনব্যাপী বিনামূল্যের প্লাস্টিক সার্জারি ও চোখ অপারেশনের ক্যাম্প।
ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনের আগামী রোববার থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ সেবা দেয়া হবে বলে আয়োজকরা জানান।
ফাউন্ডেশনের সভাপতি শামীম হক জানান, গত একযুগ ধরে ফরিদপুরে দরিদ্র রোগীদের জন্য এ আয়োজন করা হচ্ছে।
এর আওতায় ঠোঁটকাটা, তালুকাটা, পোড়াজনিত জটিলতা, চোখের ছানির রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা হবে।
হল্যান্ডের প্রখ্যাত চিকিৎসকদের পাশাপাশি ফরিদপুরে বিশেষজ্ঞ চিকিৎসকরা এ ক্যাম্পে চিকিৎসা সেবা দেবেন বলে জানান তিনি।
তিনি জানান, ফেব্রুয়ারির ২ তারিখ থেকে রোগী বাছাইয়ের কাজ শুরু হয়েছে। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
ক্যাম্পে চিকিৎসা নিতে নিবন্ধন করতে হবে। এ জন্য ০১৭১২-৬৯৬১১৭৬ অথবা ০১৭১৫-২৮১০৫৭ নম্বরে যোগাযোগ করতে বলেছেন আয়োজকরা।
