উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের ১০ জন গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বিএনপি ও জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল থেকে বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার ওসি তাজুল হুদা।
তাজুল জানান, অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেনের নেতৃত্বে বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত উপজেলার বন্যাকান্দি, পূর্ণিমাগাতি, গয়হাট্টা ও পঞ্চকোশী এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- পূর্ণিমাগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম, এ দুদলের কর্মী-সমর্থক আবুল কালাম, জাহাঙ্গীর হোসেন, জুয়েল রানা, আব্দুল মোমিন, শুকুর আলী, হযরত আলী, লিটন আহম্মেদ ও সিরাজুল ইসলাম।
তারা নাশকতা, যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন ওসি তাজুল হুদা।
