২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়নগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২ নারী নিহত

নারায়নগঞ্জে পৃথক এলাকায় বাস চাপায় নিহত হয়েছেন দুই নারী পথচারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 06:09 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

মঙ্গলবার সকালের দিকে ফতুল্লার মাসদাইর কবরস্থান এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়কে এবং সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম পাশের ঢালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত কমলা বেগম (৫৫) আড়াইহাজার থানার কালাপাড়িয়া ইউনিয়নের রাধানগর গ্রামের হযরত আলীর স্ত্রী। তবে, আনুমানিক ৫২ বছর বয়সী নিহত অপর জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, সকাল ১০টার দিকে কবরস্থান এলাকায় ওই দুর্ঘটনার পরপরই বাস চালক বাবুল(৩২)কে আটক করা হয়েছে।তিনি উত্তর মাসদাইর এলাকার আব্দুল লিল মোল্লার ছেলে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী ‘আনন্দ পরিবহনের’ একটি বাস অজ্ঞাত পরিচয় ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

চালককে আটক করে বাসটি পুলিশের হেফাজতে নেয়া হয়।

অন্যদিকে, সিদ্ধিরগঞ্জে সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি কমলাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার এসআই জিন্নত আলী জিন্নাহ।

লাশগুলো ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।