২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ১

সাভারের আশুলিয়ায় ট্রাক ও লেগুনার সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 02:02 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

মঙ্গলবার সকালে নয়ারহাট বেলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইব্রাহিম (৫৮) ধামরাইয়ের বাসিন্দা।

আহতদের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে নয়ারহাট বেলতলা এলাকায় নবীনগরগামী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে বিপরীতমুখী বালু ভর্তি ট্রাকের  সংঘর্ষ  হয়।

এতে লেগুনাটি মহাসড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই যাত্রী ইব্রাহিম নিহত হয়।

পরে নয়ারহাট ট্রাক স্ট্যান্ড থেকে ট্রাকটিকে আটক করা হলেও  চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।