২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের দীঘিরচালা এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 01:05 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

মঙ্গলবার সকালে দীঘিরচালা এলাকার সিটি মডেল স্কুলের পেছনের গলি থেকে ইদ্রিস আলীর (৩৫) লাশটি উদ্ধার করা হয়।

সদরের দীঘিরচালা এলাকায় রমিজ উদ্দিন রমুর ছেলে ইদ্রিস পেশায় গ্যাস মিস্ত্রি বলে জানিয়েছে পুলিশ।

জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, সোমবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। স্বজনরা তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে  সকাল ৭টার দিকে সিটি মডেল স্কুলের পেছনের একটি গলিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ইদ্রিসের মাথা ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং হাত ভাঙ্গা ছিল বলেও জানান ওসি কামরুজ্জামান।