২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বিমানযাত্রীর কাছে এক কেজি সোনা

চট্টগ্রাম শাহ অমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ৫০ গ্রাম ওজনের ১০টি সোনার বার আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 12:59 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

মঙ্গলবার সকাল ১০টায় আবুধাবি থেকে আসা দুই বিমানযাত্রীর দেহে তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাল ১০টার দিকে আবুধাবি থেকে আসা বিজি-০২৮ ফ্লাইটে ওই দুই যাত্রী চট্টগ্রামে পৌঁছান।

এর মধ্যে চট্টগ্রামের রাউজান উপজেলার রাশেদ মোহাম্মদের কাছে ছয়টি এবং ফটিকছড়ির নুরুল আবছারের কাছে চারটি সোনার বার পাওয়া যায়।

মশিউর রহমান বলেন, “ঘোষণা না দিয়ে লুকিয়ে আনা এই সোনার ওজন প্রায় এক কেজি ৫০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।”

আটক দুজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।