অর্থ পাচারকালে এক ব্যক্তি আটক
অবৈধভাবে মুদ্রা পাচারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যুবককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার রাত পৌনে ১০টার দিকে আটককৃত ওই ব্যক্তির নাম মো:জুয়েল (২৫)।
বিমানবন্দরের সহকারী কমিশনার(কাস্টমস)শেখ গোলাম মোস্তফা বলেন, "জুয়েলের গতিবিধি দেখে সন্দেহ হলে কাস্টমস কর্তৃপক্ষ তাকে আটক করে তল্লাসি চালায়। জুয়েলের কাছ থেকে দুই লাখ ৪০ হাজার সৌদি রিয়াল পাওয়া যায়।"
তিনি জানান, জিজ্ঞাসাবাদে জুয়েল দীর্ঘদিন ধরেই অবৈধভাবে মুদ্রা পাচারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।
