২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র ও ইয়াবাসহ কক্সবাজারে আটক ৩

কক্সবাজারের রামু উপজেলা থেকে  অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 09:26 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সোমবার সকাল ১০টায় রামু উপজেলার ধেছুয়াপালং এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করে র‌্যাব’-৭-র সদস্যারা।

এ সময় তাদের কাছ থেকে সাত হাজার ইয়াবা এবং পাঁচ রাউন্ড কার্তুজসহ দেশে তৈরি একটি এলজি বন্দুক উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে তাদের ব্যবহার করা মাইক্রোবাসটি।

আটকরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই ইয়াবা ব্যবসায়ী নুরুল হুদা (৩৫) ও তার ভাই শামসুল হুদা (২৫)।  তারা টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে।

এ ঘটনায় আটক অন্যজন তাদের সহযোগী মো. ইসমাইল (৩২)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ কাজি মো. রাশেদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা করে তাদের রামু থানায় সোপর্দ করা হয়েছে।