২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে হামলার প্রতিবাদ চট্টগ্রামে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 08:45 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতিও।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রতিবাদ সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট।

চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবীব, ছাত্রফ্রন্টের নগর সভাপতি আজ নাহার রিপন, ছাত্র ফেডারেশনের আরিফ জামান জনি ও ছাত্রফ্রন্টের পার্থ প্রতিম নন্দী।

হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে চেরাগী পাহাড়ে গিয়ে শেষ হয়।

চবি সাংবাদিক সমিতি দুপুরে চবির চাকসু ভবনের সামনে সমাবেশ করে।