রাজধানীতে দুর্ঘটনায় নিহত ৩
রাজধানীর রামপুরা ও খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আহত এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
নিহত তিন জনের পরিচয পাওয়া যায়নি।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন বলেন, রোবাবার দুপুরে মালিবাগ সুপার মার্কেটের সামনে তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবক ঘটনাস্থলে নিহত হন।
আনুমানিক ৩০ বছর বয়সী যুবকের পরনে ছিল প্যান্ট-শার্ট। বাস ও এর চালককে আটক করা হয়েছে বলে তিনি জানান।
খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোরে ঢাকা ময়মনসিংহের খিলক্ষেত এলাকায় গাড়ি চাপায় এক যুবকের মৃত্যু হয়।
পুলিশ ওই যুবকের লাশ রাস্তা থেকে উদ্ধার করে মর্গে পাঠায়। যুবকের পরনে রয়েছে জিন্স প্যান্ট ও কালো শার্ট।
এছাড়া দুপুরে খিলক্ষেত রেলক্রসিং কাছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি মারাত্বক আহত হন। তাকে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য তিনটি মৃতদেহ ঢামেক মর্গে রয়েছে।
