২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 04:24 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

রোববার বেলা ২টার দিকে উপজেলার দুলহাপুরে রংপুর-বগুড়া মহাসড়কে এ ঘটনায় নিহত নুরুল হক (৩০) একই উপজেলার দুলহাপুর গ্রামের মৃত তছির উদ্দিন মণ্ডলের ছেলে।

বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আব্দুল গণি বলেন, বাজার করে বাসায় ফেরার পথে একটি বাস নুরুল হককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।