ঝালকাঠীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আহত হয়েছেন আরো দুইজন।
রোবাবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঝালকাঠি-রাজাপুর সড়কের ব্রাক মোড় এলাকায় এ দুর্ঘটনায় নিহত মো. জসিম হাওলাদার (২৮) কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের মৃত ওয়াজেদ হাওলাদারের ছেলে।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ভাড়ার মোটরসাইকেলে করে কাঠালিয়া থেকে বরিশাল যাচ্ছিলেন জসিম। পথে একটি যাত্রীবাহী বাস ( ইমা পরিবহন ঢাকা মেট্রো ব-৬৩২৮) পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জসিম মারা যান।
আহত হন মোটরসাইলেক চালক বাবলু (২৫) ও অপর যাত্রী নাফিজ (৩০) ।
তাদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
দুর্ঘটনার পর পুলিশ বাসটিকে আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।
