২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএমএবির সভাপতি সেলিম, সচিব জামাল

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের নতুন সভাপতি হয়েছেন মোহাম্মদ সেলিম; সদস্য সচিব জামাল আহমেদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 07:18 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

বৃহস্পতিবার আইসিএমএবি’র কাউন্সিলের সংগঠনের নতুন কমিটি নির্বাচিত হয় বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

কমিটির ২০১৪ সালের মেয়াদের মেয়াদের জন্য এ এস এম শায়খূল ইসলাম ও অরিফ খান সহ-সভাপতি এবং আবদুর রহমান খান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ পাওয়ার গ্রীড কোম্পানীর (পিজিসিবি) মহাব্যবস্থাপক (অর্থ) পদে কর্মরত সেলিম আগে এই সংগঠনের কোষাধ্যক্ষ, সেক্রেটারি ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নির্বাহী পরিচালক (হিসাব ও অর্থ) পদে কর্মরত জামাল এর আগে সংগঠনের ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

ফ্যাটকম বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শায়খুল আগে সংঘঠনের সেক্রেটারি ও সহ-সভাপতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে কর্মরত আরিফ খান এর আগে কোষাধ্যক্ষ ও সচিবের দায়িত্ব পালন করেন।

জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (ট্যাক্স পলিসি) পদে কর্মরত আবদুর রহমান আগে ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএ/১৯১৭ঘ.