সিলেটে এক নারী কাউন্সিলর গ্রেপ্তার
সিলেট নগরীর যতরপুরে এক মাওলানা ও বোনের উপর হামলার অভিযোগে সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেলে কাউন্সিলর দিবারানি দে বাবলীতে যতরপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
দিবারানি দে সিটি কর্পোরেশনের ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের, সংরক্ষিত-৫, কাউন্সিলর।
গত ২৩ জানুয়ারি দিবা রাণী, তার স্বামী মনিন্দ্র রঞ্জন দে ও তার সহযোগীরা মাওলানা আব্দুল মতিন ও তার বোন রছনা বেগমকে হত্যার উদ্দেশ্যে হামলা করে বলে অভিযোগ এনে ২৭ জানুয়ারি মামলা করেন আব্দুল মতিন।
এছাড়া তাদের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগও এনেছেন।
কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, যতরপুর নবপুষ্প এলাকার মাওলানা আব্দুল মতিনের মামলায় বিকেল ৪টায় কাউন্সিলর দিবা রাণীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ মামলায় দিবার স্বামী মনিন্দ্র রঞ্জন দে ছাড়াও সুকেশ রঞ্জন দে, সনদ রঞ্জন দে ও অজ্ঞাতনামা আরো ৮-৯ জনকে আসামি করা হয়েছে।
মনিন্দ্র পলাতক রয়েছে বলে জানান তিনি।
