২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

কুষ্টিয়া সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে একব্যক্তি নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 05:08 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজিরপুর গ্রামে এঘটনা ঘটে।

নিহত জুব্বার আলী (৪৮) ওই গ্রামের খোকা বিশ্বাসের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি নিয়ে পাশের শেওড়াতলা গ্রামের জহুরুলের সমর্থকের সঙ্গে রাজিরপুর গ্রামের কামরুলের সমর্থকদের সংঘর্ষ বাঁধে।

এসময় প্রতিপক্ষের লোকজনের কোদালের আঘাতে গুরুতর আহত হন জব্বার।

তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।