২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে কবিতা উৎসব

‘কবিতা সহে না দানব -যাতনা’ স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুদিন ব্যাপী জাতীয় কবিতা উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 04:53 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্ত্বরে সব্যসাচী লেখক সৈয়দ সামসুল হক উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনের আগে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও কবিতা পরিষদের পতাকা উত্তোলন করা হয়। এছাড়া একুশের গান ও উৎসব সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া  শিল্পী কামরুল হাসান স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে কবিতা পরিষদ।

কবিতা পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আসলাম সানীসহ উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মুহাম্মাদ সামাদ, যুগ্ম আহ্বায়ক তারিক সুজাত প্রমুখ।

বিদেশিদের মধ্যে এবার ভারত, নরওয়ে, সুইডেন ও অস্ট্রিয়ার কবিরা উৎসবে অংশ নিচ্ছেন বলে আয়োজকরা জানিয়েছেন।