২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে পাওয়ার লুম শ্রমিক খুন

নরসিংদী সদরে এক পাওয়ার লুম শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 10:58 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, সন্ধ্যায় স্থানীয় একটি নির্মাণাধীন দালানের ভিতর থেকে তার লাশ পাওয়া যায়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে, তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কখন, কী কারণে কিংবা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।