রাবির দুটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বাণিজ্য অনুষদভুক্ত ‘ডি’ এবং প্রকৌশল অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুই ইউনিটের ফল প্রকাশ করা হয়।
প্রকৌশল অনুষদের ডিন মামুনুর রশিদ তালুকদার জানান, প্রকৌশল কোর্সের মেধা তালিকায় মোট ৪৯৬ জনকে সাক্ষাৎকারের জন্য ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ডাকা হবে।
এরপরে অপেক্ষামান মেধা তালিকা থেকে ২১৪ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
তবে সাক্ষাৎকারের সময় ঠিক করা হয়নি বলে জানান রশিদ তালুকদার।
বাণিজ্য অনুষদের ডিন আমজাদ হোসেন বলেন, বাণিজ্য শাখার মেধা তালিকার বিজোড় ০১ থেকে ৩৬১ পর্যন্ত আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি, অবাণিজ্য শাখার ০১ থেকে ১২৫ পর্যন্ত ১৪ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd.com/admission.ru.ac.bd) ছাড়াও ডিন কমপ্লেক্স ভবনের নোটিশ বোর্ডে দেখা যাবে।
